ADVERTISEMENT
মুক্তপ্রান
  • মূল পাতা
  • লাইফস্টাইল
  • ভ্রমণ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য কথা
  • ইতিহাস
  • রহস্য
  • রিভিউ
  • বৈশ্বিক
  • পরামর্শ
No Result
View All Result
মুক্তপ্রান
  • মূল পাতা
  • লাইফস্টাইল
  • ভ্রমণ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য কথা
  • ইতিহাস
  • রহস্য
  • রিভিউ
  • বৈশ্বিক
  • পরামর্শ
No Result
View All Result
মুক্তপ্রান
No Result
View All Result

মানুষের উৎপত্তি ও বিবর্তন: বৈজ্ঞানিক বিশ্লেষণ

Rezwanul Hoque Bulbul by Rezwanul Hoque Bulbul
March 3, 2026
in ইতিহাস, বিজ্ঞান ও প্রযুক্তি
A A
0
মানুষের উৎপত্তি ও বিবর্তন
0
SHARES
54
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজ্ঞান নির্ভর করেছে সাক্ষ্য, প্রমান আর সংগৃহীত ডাটার উপর, কোন কোন ক্ষেত্রে সে গবেষণার আশ্রয়ও নিয়েছে, পক্ষান্তরে কল্পবিজ্ঞান, অপবিজ্ঞান, ধর্ম শাস্ত্র বিভিন্ন কল্পকাহিনী, মিথ ইত্যাদির আশ্রয় নিয়েছে মানুষের ঠিকুজী বর্ননায়। পুরাতন শাস্ত্রমতে, লিখিত ইতিহাস অনুযায়ী জরথ্রুস্ট ধর্মে উল্লেখ পাওয়া যায় ইহকাল, পরকাল, শেষ বিচার, পুল সেরাত, বেহেশ্ত, দোজখ ইত্যাদির ধারনা, মিরাজ নিয়ে কথাবার্তা বলা হয়েছে, এসব বর্ননায়।

তারপর থেকে বিভিন্ন ধর্মে এগুলো আত্মীকৃত করা হয়েছে। কেউ কেউ বলে থাকেন সম্পুর্ন নতুনভাবে এগুলো বিভিন্ন ধর্মে এসেছে। ইউটিউবে জেন্দা আবেস্তা, আহুর মাজদাহ সম্বন্ধে সবকিছু আছে। এখানে অথবা AI ব্যবহার করে বিস্তারিত জানতে পারবেন।

আপনার বিশ্বাস অনুযায়ী যেটা খুশী বেছে নিতে পারেন, তাতে অসুবিধা নেই, কিন্তু ধর্মশাস্ত্র বাদ দিয়ে, এখানে নিরপেক্ষভাবে বিজ্ঞানের মতামত তুলে ধরা হবে।

হোমিনিড কারা?

হোমিনিড হচ্ছে গ্রেট এপস, যাদের ভিতর মানুষ ছাড়াও গরিলা, সিম্পাঞ্জী, অরাংঅটাং এবং তাদের নিঃশেষ হয়ে যাওয়া পুর্ব সুরিরা রয়েছে, এরা প্রাইমেট এর অন্তরভুক্ত,মগজ বেশি, অস্ত্র তৈরি করতে সক্ষম, কমবেশি ভাষার যোগাযোগ আছে, এরকম ধরনের প্রানী। মানুষ এদের ভিতর সবচেয়ে উন্নত আর দ্বিপদী জন্তু। পায়ের উপর ভর করে চলার কারনে এদের হাত মুক্ত হয়েছে, সাথে হাতের গঠন (Apposable thumb), জটিল এবং বড় মগজ থাকার কারনে এরা বিশেষ ভূমিকা পালন করতে পেরেছে। এরা সমাজবদ্ধ, জটিল সামাজিক সম্পর্ক গড়ে তুলে।

কমন আন্সেস্টর কি?

বিবর্তন এবং বিকাশের একটা পর্যায়ে সাধারনত একটা প্রানী বাঁ উদ্ভিদ থেকে বিভিন্ন প্রানী বা উদ্ভিদ সামান্য কিছু পার্থক্য নিয়ে ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন স্পেসিজে পরিনত হয়, প্রথম যে প্রানী থেকে এইসব উদ্ভবগুলো ঘটে তাকে আমরা কমন আন্সেস্টর বলে থাকি। কমন এন্সেস্টরগুলো বেশীরভাগই লোপ পেয়ে গেছে, বিশেষ বিশেষ ক্ষেত্রে এদের ফসিল পাওয়া যায়। কোন কোন ক্ষেত্রে এগুলো পাওয়াও যায় না, এগুলোকেই আমরা মিসিং লিঙ্ক বলে থাকি। গবেষনার সাথে সাথে মিসিং লিঙ্কগূলো ক্রমশঃ ভরে আসছে, ক্যাম্ব্রিয়ান এক্সপ্লোশনের একটা ব্যাখ্যা খুঁজে পাওয়া গেছে। এখানে অন্যান্য জীবের বিবর্তন আলোচনা করা লেখার উদ্দেশ্য নয়, সুতরাং এগুলো বাদ দেওয়া হচ্ছে।

মানুষের পুর্ব পুরুষ কারা?

নীচের সারনী থেকে দেখে নিন।

Key Ancestors in Human Evolution
Australopithecus (4–2 million years ago)

  • Early upright walkers in Africa.
  • Famous species: Australopithecus afarensis (“Lucy”).
    Homo habilis (2.4–1.4 million years ago)
  • Known as “handy man” for early stone tool use.
  • Considered one of the first members of the Homo genus.
    Homo erectus (1.9 million–110,000 years ago)
  • Spread from Africa into Asia and Europe.
  • Mastered fire and developed more advanced tools.
    Homo heidelbergensis (600,000–200,000 years ago)
  • Likely ancestor of both modern humans and Neanderthals.
  • Lived in Africa, Europe, and possibly Asia.
    Neanderthals (Homo neanderthalensis) (400,000–40,000 years ago)
  • Close cousins of humans, interbred with Homo sapiens.
  • Contributed DNA to modern populations.
    Modern Humans (Homo sapiens) (315,000–150,000 years ago)
  • Emerged in Africa and eventually spread worldwide.

নিয়ান্ডর্থালরা ইউরোপে আর ইরেক্টাসরা বাস করতো এশিয়ায়। এরা সবাই আফ্রিকা থেকে ছড়িয়ে পড়েছে, আমাদের ২-৩% মানুষের মধ্যে এখনও নিয়ান্ডরথাল জীন পাওয়া যায় যেটা আমাদের স্মরণ করিয়ে দেয় আমাদের ভিতর Interbred হবার সম্ভাবনার কথা।

আধুনিক মানুষ কোথা থেকে এলো?

আফিকাতে প্রায় তিন থেকে সাড়ে তিন লাখ বছর আগে হোমো সাপিয়েন্সিস এর অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। ফসিল রেকর্ড থেকে কার্বন ডেটিং এর মাধ্যমে এই তারিখ নিরুপন করা হয়েছে। মানুষ একক নারী-পুরুষ না কয়েকটা বিচ্ছিন্ন গ্রুপ থেকে তৈরী হয়েছে কিনা এব্যাপারে মতবিরোধ আছে, তবে বেশীরভাগ বৈজ্ঞানিক মনে করেন মানুষ বিচ্ছিন্ন বিভিন্ন গ্রুপ থেকে তৈরি হয়েছে। নীচের সারনী থেকে মানুষের সামাজিক বিকাশের ইতিহাস পাওয়া যাবে।

Prehistoric Developments

  • Stone Age (2.5 million–10,000 BCE): Dominated by hunter-gatherer societies.
  • Neolithic Revolution (~10,000 BCE): Agriculture began, leading to permanent settlements, domestication of plants and animals, and population growth.
  • Bronze & Iron Ages (~3300–500 BCE): Metallurgy enabled stronger tools, weapons, and complex societies.
    Stages of Human Social Development (List Form)
  1. Hunter-Gatherer Societies
  • Nomadic groups relying on hunting, fishing, and foraging.
  • Egalitarian, small-scale communities.
  1. Agricultural Societies
  • Domestication of plants and animals.
  • Permanent settlements, surplus food, rise of villages.
  1. Slave Societies
  • Ancient civilizations (Egypt, Greece, Rome).
  • Economy based on slavery, large-scale agriculture, centralized states.
  1. Feudal Societies
  • Medieval Europe and Asia.
  • Land-based economy, lords and vassals, peasants bound to land.
  1. Capitalist Societies
  • Emerged after the decline of feudalism (~16th century onward).
  • Market-driven economies, wage labor, industrial revolution.
  1. Industrial Societies
  • 18th–20th centuries.
  • Mass production, mechanization, urbanization, new class structures.
  1. Post-Industrial / Information Societies
  • Late 20th century–present.
  • Knowledge, technology, and services dominate; globalization.

মানুষ তার বিকাশের স্তরে শিকারি- সংগ্রাহক জীবন (Hunter-Gatherer) থেকে ক্রমশঃ

কৃষি সমাজ (Agricultural Society), দাস সমাজ (Slave society), সামন্ত সমাজ (Feudal Society), পুঁজিবাদী সমাজ (Capitalist Society), শিল্প বিপ্লব (Industrial revolution), শিল্প বিপ্লবোত্তর সমাজ ব্যবস্থার রুপ পরিগ্রহন করেছে। শিল্প বিপ্লবোত্তর সমাজ ব্যবস্থায় আবার দেখা দিয়েছে সাম্রাজ্য বাদ (Imperialism), ক্ষেত্রবিশেষে সমাজতন্ত্র (Socialism). একটা উন্নয়নের ধারা এখানে অব্যাহত।

হান্টার-গ্যাদারার সোসাইটিতে কোন উতপাদন হতো না, শুধু প্রকৃতি থেকে আহরন, পশু শিকার আর গাছ থেকে ফল আহরন, সবাই মিলে ভাগ করে খাওয়া। সহজ সমাজ ব্যবস্থা, নৈতিকতা এখানে পরষ্পরের স্বার্থে নির্ভরশীল। তারপর উৎপাদন আর বন্টন ব্যবস্থা ক্রমশঃ শোষন নির্ভর হয়ে উঠলো। সংক্ষেপে এটাই সমাজ ব্যবস্থার চরিত্র।

মানুষের ইতিহাসের দলিল-প্রমান কীভাবে পাওয়া যায়?

ফসিল রেকর্ডঃ বিভিন্ন প্রত্নতাত্ত্বিক গবেষণার মাধ্যমে, গুহা থেকে যে ফসিল্কৃত অস্থির সন্ধান পাই, তারথেকে আমরা এইসব ইতিহাস জানতে পারি। ফসিলের ডেট বা বয়স সাধারণত দুইভাবে নির্ধারিত হয়, ১) আপেক্ষিক বয়স ২) প্রকৃত বয়স। Relative Dating এর জন্য কোন স্তরে ফসিল পাওয়া গেল, সেটা এবং জানা কোন ফসিল থাকলে তার সাথে তুলনা করে বয়স নির্ধারন করা হয়।

ফসিলের প্রকৃত বয়স নির্ধারনের (Absolute dating) জন্য কার্বন ডেটিং (৫০,০০০ বছরের পুরানো ফসিল) এবং তার থেকে বেশী পুরানো ফসিলের ক্ষেত্রে পটাসিয়াম-আর্গন, ইউরেনিয়াম- সীসা অথবা, রুবিডিয়াম-স্ট্রনটিয়াম আইসোটোপ ব্যবহৃত হয়। নীচের সারনী দেখুন-

Fossil Dating Methods and Other Artifact Dating Methods
Relative Dating Methods:

  • Stratigraphy
  • Index Fossils
  • Faunal Succession
  • Cross-Dating
    Absolute Dating Methods:
  • Radiocarbon Dating (Carbon-14)
  • Potassium-Argon Dating
  • Uranium-Lead Dating
  • Dendrochronology (Tree Ring Dating)
  • Thermoluminescence
  • Electron Spin Resonance

এইসব আধুনিক পদ্ধতি ব্যবহার করে নমুনাসমুহের বয়স নির্ধারন করা হয়, এভাবেই প্রমান-দলিল, ডাটা সমৃদ্ধ হয়ে উঠে, বিজ্ঞান এগিয়ে চলে কুসংস্কারের বাতাবরন পেরিয়ে।
একটা পদ্ধতি আরেকটা পদ্ধতির সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে সহায়তা করে,তত্ত্ব আর তথ্য আরও পরিশীলিত হয়ে উঠে।

মানুষের বিবর্তন- জেনেটিক প্রমান সমূহ

পুরোপুরি ফসিলে পরিনত হলে তার থেকে জেনেটিক মেটেরিয়াল উদ্ধার করা যায়না, কারন এটা সমপুর্ন Petrified অবস্থায় থাকে। কম দিনের ফসিল হলে, তার থেকে জেনেটিক মেটেরিয়াল উদ্ধার করা যায়। শুধুমাত্র ফসিল দিয়ে মানুষ কিনা নিশ্চিত করে বলা যায়না, তাই জেনেটিক প্রমান দ্বারা নিরুপন করতে হয়, মানুষের জীনের সাথে এর সাদৃশ্য এবং বৈসাদৃশ্য। আমরা এ পর্যায়ে এটি নিয়ে আলোচনা করব।

মানুষের সাদৃশ্য আছে প্রায় ৯৮-৯৯% তার নিকটাত্মীয়দের সঙ্গে, আবার মানুষের রয়েছে ৪৬ টা ক্রোমোজম, আর সিম্পাঞ্জীর রয়েছে ৪৮ টা ক্রোমোজম। এখানে মানুষের ২ টী ক্রোমোজম কম হওয়া সত্ত্বেও সে কেন এগিয়ে, পরবর্তিতে দেখা গিয়েছে ক্রোমোজম নাম্বার-২ তে এই ক্রমোজমের জেনেটিক মেটেরিয়াল মিশে রয়েছে সেন্ত্রোমিয়ার অথবা টেলোমিয়ার অঞ্চলে, ২টা হোমোলগাস ক্রোমোজমে মিশে আছে এই ২টা ক্রোমোজম, ফলে ক্রোমাটিন মেটেরিয়ালের কোন অভাব হয় না।

কারিওটায়পিং করে নিউক্লিয়াস থেকে জেনেটিক মেটেরিয়াল বের করা সম্ভব, কিন্তু এক্ষেত্রে ইন্টাক্ট নিউক্লিয়াস পেতে হবে, যেটা ফসিলের ক্ষেত্রে প্রায় অসম্ভব।
সুতরাং ক্রোমোজম বা মাইটোকনড্রিয়াল ডিএন এ থেকে আমাদের এব্যাপারে সিদ্ধান্ত গ্রহন করতে হবে। মাইট্রোকন্ড্রিয়াল ডিএনএ মায়ের কাছ থেকে পাওয়া যায়, আর ক্রোমোজমাল ডি এন এ পাওয়া যায় পিতা মাতা উভয়ের কাছ থেকে।

ডি এন এ সংগ্রহঃ

প্রথমে নমুনা সংগ্রহ করা হয়, তারপর সেটাকে বিভিন্ন আবর্জনা, প্রোটিন, ইত্যাদি থেকে পরিশোধিত করে পৃথক করা হয়। নমুনা সালাইভা বাঁ লালা থেকে, দাঁত বাঁ চুল থেকে, Petrous part of Temporal bone থেকে নেয়া হয়। পরিশোধিত করার পর বিভিন্ন এনজাইম অথবা কেমিক্যালসের মাধ্যমে কোষগুলোকে ভেঙ্গে ফেলে তার ভিতর থেকে ডিএন এ সংগ্রহ করা হয়। সাবধানতা নিতে হয় যাতে কোন রকম দূষন, অন্য ডিএন এ ড় সাথে যেন এর মিশ্রন না ঘটে। ছোট ডিএন এ হলে পিসি আর এর মাধ্যমে তার সংখ্যা বাডানো হয়, তারপর হাইবৃডাইজেশন করে জীন সিকোয়েন্সিং করা হয়। Single neucleotide tandem repeat, Fluorescent in situ Hybridization, Spectrophotometry, gel electrophoresis ইত্যাদি প্রক্রিয়ার মাধ্যমে ডিএন এ কে মানুষের ডিএন এ র সঙ্গে তুলনা করা হয়।
লেখা এখানেই শেষ করা হচ্ছে, সংক্ষিপ্ত করার নিরিক্ষে।

উপসংহার

মানুষের উৎপত্তি ও ইতিহাস বোঝার ক্ষেত্রে বিজ্ঞান একটি প্রমাণনির্ভর পদ্ধতি অনুসরণ করে। ফসিল রেকর্ড, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, রেডিওমেট্রিক ডেটিং এবং আধুনিক জেনেটিক বিশ্লেষণ—এই সব কিছুর সমন্বিত প্রয়োগের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে মানুষ হঠাৎ করে আবির্ভূত হয়নি; বরং লক্ষ লক্ষ বছরের বিবর্তনের ধারাবাহিক ফল।

হোমিনিড পরিবারভুক্ত বিভিন্ন প্রজাতি—যেমন Australopithecus, Homo habilis, Homo erectus, নিয়ান্ডারথাল এবং অবশেষে Homo sapiens—মানব বিবর্তনের বিভিন্ন ধাপকে প্রতিনিধিত্ব করে। জেনেটিক প্রমাণ দেখায় যে আধুনিক মানুষের সঙ্গে অন্যান্য গ্রেট এপের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, এবং নিয়ান্ডারথালের সঙ্গে আন্তঃপ্রজননের প্রমাণ আজও আমাদের ডিএনএ-তে বিদ্যমান।

মানব সমাজও একইভাবে ধাপে ধাপে বিকশিত হয়েছে—শিকারি-সংগ্রাহক জীবন থেকে কৃষিভিত্তিক সমাজ, সামন্ততন্ত্র, পুঁজিবাদ, শিল্পায়ন এবং তথ্যপ্রযুক্তিনির্ভর যুগ পর্যন্ত। এই ধারাবাহিক পরিবর্তন প্রমাণ করে যে মানুষ কেবল জৈবিকভাবে নয়, সামাজিক ও বৌদ্ধিকভাবেও বিবর্তিত হয়েছে।

সবশেষে বলা যায়, মানুষের ইতিহাস কোনো একক কাহিনী নয়; এটি বহুমাত্রিক, বহুস্তরীয় এবং তথ্য-প্রমাণনির্ভর এক দীর্ঘ যাত্রা। নতুন গবেষণা ও প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে এই ইতিহাস আরও পরিশীলিত ও সমৃদ্ধ হচ্ছে। বিজ্ঞান প্রশ্ন করতে শেখায়, অনুসন্ধান চালিয়ে যেতে শেখায়, এবং প্রমাণের আলোয় সত্যকে খুঁজে নিতে সাহায্য করে—মানব ইতিহাসের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়।

Tags: Human EvolutionMuktopranকমন আন্সেস্টর কিডিএনএনিয়ান্ডারথালনিয়ান্ডারথাল জিনপ্রাগৈতিহাসিক সমাজফসিলফসিল ডেটিং পদ্ধতিবিজ্ঞানমানব ইতিহাসমানব সমাজের বিকাশমানুষের বিবর্তনশিল্প বিপ্লবহোমিনিডহোমিনিড কারা
ShareTweetPin
Previous Post

দর্শন- সারসংক্ষেপ!

Next Post

সুবিধাবাদী বা সুযোগসন্ধানি (Opportunistic Infection)  ইনফেকশন!

Rezwanul Hoque Bulbul

Rezwanul Hoque Bulbul

Ex-Chairman, Department of Cardiac Surgery at Bangabandhu Sheikh Mujib Medical University-BSMMU.

Related Posts

কৃত্রিম প্রাণ নিয়ে গবেষণা
Uncategories

কৃত্রিম প্রাণ নিয়ে গবেষণা; বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা।

April 10, 2026
জেনোবট (Xenobot)
বিজ্ঞান ও প্রযুক্তি

জেনোবট (Xenobot): জীবন্ত রোবট যা বংশবিস্তার করতে সক্ষম!

April 1, 2026
Opportunistic Infection
Uncategories

সুবিধাবাদী বা সুযোগসন্ধানি (Opportunistic Infection)  ইনফেকশন!

March 28, 2026
দর্শন- সারসংক্ষেপ!
Uncategories

দর্শন- সারসংক্ষেপ!

February 21, 2026
বেগম রোকেয়া: জীবন, সাহিত্য, নারীবাদী দর্শন ও নারী জাগরণের ইতিহাস
ইতিহাস

বেগম রোকেয়া: জীবন, সাহিত্য, নারীবাদী দর্শন ও নারী জাগরণের ইতিহাস

December 10, 2025
খাদ্যাভাসের ক্রম বিবর্তন এবং রোগ বালাই
ইতিহাস

খাদ্যাভাসের ক্রম বিবর্তন এবং রোগ বালাই!

September 6, 2025
Load More

সম্প্রতি প্রকাশিত

কৃত্রিম প্রাণ নিয়ে গবেষণা

কৃত্রিম প্রাণ নিয়ে গবেষণা; বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা।

April 10, 2026
জেনোবট (Xenobot)

জেনোবট (Xenobot): জীবন্ত রোবট যা বংশবিস্তার করতে সক্ষম!

April 1, 2026
Opportunistic Infection

সুবিধাবাদী বা সুযোগসন্ধানি (Opportunistic Infection)  ইনফেকশন!

March 28, 2026
ADVERTISEMENT

জনপ্রিয় লেখা

মহাকাশ পর্যটন

মহাকাশ পর্যটন; কল্পকাহীনি থেকে বাস্তবতা!

November 2, 2020
নীলগিরি

নীলগিরি ভ্রমণ! মেঘ ছুয়ে দেখার ইচ্ছেটা পূরণ হবে এখানে

February 22, 2021
চাকরির খবর

চাকরি খুজছেন? জেনে নিন চাকরির খবর কোথায় কিভাবে পাবেন।

December 2, 2020
নগদ মোবাইল ব্যাংকিং

নগদ মোবাইল ব্যাংকিং; সাশ্রয়ী ও নির্ভরযোগ্য ডিজিটাল আর্থিক সেবা।

November 23, 2020
  • Privacy Policy
  • Home

© 2018 মুক্তপ্রান all right and reserved.

No Result
View All Result
  • মূল পাতা
  • লাইফস্টাইল
  • ভ্রমণ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য কথা
  • ইতিহাস
  • রহস্য
  • রিভিউ
  • বৈশ্বিক
  • পরামর্শ

© 2018 মুক্তপ্রান all right and reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.